AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মালাইকা আরোরা খান

মালাইকা আরোরা খান

দুই দশক ধরে বলিউডের আইটেম গার্ল তিনি। ফিটনেস ফ্রিক এই সেনসেশনের জন্ম মহারাষ্ট্রের থানেতে, ১৯৭৩ সালের ২৩ অক্টোবর। মালাইকার যখন মাত্র ১১ বছর বয়স, তখন তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। মায়ের সঙ্গে ওই ছোট্ট বয়সেই চেম্বুর চলে যান মালাইকা। পরিবারের কেউই সরাসরি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে গ্ল্যামার জগতে আসার ইচ্ছে ছোটবেলা থেকেই ছিল মালাইকার। কাজ শুরু করেন ভিডিয়ো জকি হিসেবে। তবে মডেলিংয়ের কেরিয়ার ভাল চললেও পর্দায় তাঁর উপস্থিতি সেভাবে নজর কাড়ছিল না। সাল ১৯৯৮, মুক্তি পায় মণিরত্ম পরিচালিত শাহরুখ খান-মণীষা কৈরালা অভিনীত ‘দিল সে’। ওই ছবিতে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে চলন্ত ট্রেনের উপর মালাইকার নাচ তাঁকে রাতারাতি করে দেয় বিখ্যাত। শুধু ‘মডেল’ নয়, একজন সুদক্ষ নৃত্যশিল্পী হিসেবেও অচিরেই বলিউডে পরিচিত হতে শুরু করেন মালাইকা। ‘প্যায়ার কা গীত’ ছবিতে ‘ঢোলনা’ অথবা ‘এক ওয়ারি তাক লে’তে ‘বিচ্ছু’… মালাইকার নাচ মানেই ছবি হিট, এমনই এক ধারণা তৈরি হয় বলিউডে। তবে ‘ছাঁইয়া ছাঁইয়া’র মাইলস্টোন মালাইকা নিজেই ভাঙেন ২০১০ সালে তাঁর আরও এক সুপারহিট আইটেম ডান্স ‘মুন্নি বদনাম হুয়ি’ দিয়ে। এর পর একে-একে ‘আনারকলি ডিস্কো চলি’, ‘পটাকা’, ‘আপ জ্যায়সা কোয়ি’… লিস্টটা নেহাতই ছোট নয়। ১৯৯৮ সালে মালাইকা বিয়ে করেন সলমন খানের ভাই আরবাজ খানকে—হয়ে ওটেন মালাইকা অরোরা খান। যদিও দীর্ঘ বিবাহিত সম্পর্কের পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের এক সন্তান, নাম আরহান খান। এই মুহূর্তে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা অরোরা।

Read More
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.