মালদহের হবিবপুরে উদ্ধার ২ বস্তাভর্তি প্যান-আধার কার্ড
এসআইআর আবহে আধার ও প্যান কার্ড উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ল মালদহের হবিবপুর ব্লকে। শেষে জানা যায়, এলাকার পোস্ট অফিসের এক অস্থায়ী প্রাক্তন কর্মী আধার, প্যান কার্ডগুলি বাড়ির সামনে রেখেছিলেন। কিন্তু, তাঁর বাড়িতে কেন এইসব নথি রয়েছে, সেই প্রশ্ন উঠছে।
মালদহ: দুটি বস্তা ভর্তি গাদা গাদা আধার কার্ড, প্যান কার্ড সহ বিভিন্ন নথি এক ব্যক্তির বাড়ির সামনে পড়ে রয়েছে। দেখেই চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের। কিন্তু, কোথা থেকে এল এত আধার ও প্যান কার্ড? এসআইআর আবহে আধার ও প্যান কার্ড উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ল মালদহের হবিবপুর ব্লকে। শেষে জানা যায়, এলাকার পোস্ট অফিসের এক অস্থায়ী প্রাক্তন কর্মী আধার, প্যান কার্ডগুলি বাড়ির সামনে রেখেছিলেন। কিন্তু, তাঁর বাড়িতে কেন এইসব নথি রয়েছে, সেই প্রশ্ন উঠছে।হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায় সোমবার সুশীল টুডু নামে এক ব্যক্তির বাড়ির সামনে দুটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই বস্তা দুটি খুলতেই তার মধ্যে অসংখ্য আধার কার্ড, প্যান কার্ড-সহ কিছু গুরুত্বপূর্ণ নথি পড়ে থাকতে দেখেন। যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

