AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যক্তিগত বিবাদে বাড়ি থেকে ডেকে ৫-৬ রাউন্ড গুলি!

ব্যক্তিগত বিবাদে বাড়ি থেকে ডেকে ৫-৬ রাউন্ড গুলি!

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Feb 24, 2026 | 6:27 PM

Share

পরিবারের লোকেরা নিয়াজকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর রাত্রি একটা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথারি ৫-৬ রাউন্ড গুলি চালায় সলমন বলে অভিযোগ। তাঁর সঙ্গীরা এমনই অভিযোগ নিয়াজের পরিবারের লোকেদের। নিয়াজের দু’টি পায়ে ৩ টি গুলি লেগেছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে।

কলকাতা: ব্যক্তিগত বিবাদ।  তার থেকে বচসা। আর এরপরই খাস কলকাতায় চলল গুলি। মধ্যরাত শ্যুট আউটের ঘটনা। জানা যাচ্ছে, বেনিয়াপুকুরের তিলজলায় মধ্যরাতে পাঁচ থেকে ছ’রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ যুবক এসএসকেএম-এর ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন। তবে প্রশ্ন উঠছে এত অস্ত্র আসছে কীভাবে কলকাতায়।  জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যেবেলা মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। তখনই নিয়াজকে হুমকি দেয় সলমন। কিন্তু এলাকার লোক ঝামেলা মিটিয়ে দেয়। পরিবারের লোকেরা নিয়াজকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর রাত্রি একটা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথারি ৫-৬ রাউন্ড গুলি চালায় সলমন বলে অভিযোগ। তাঁর সঙ্গীরা এমনই অভিযোগ নিয়াজের পরিবারের লোকেদের। নিয়াজের দু’টি পায়ে ৩ টি গুলি লেগেছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে।