AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের অভিষেককে তলব পুলিশের

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের অভিষেককে তলব পুলিশের

সুজয় পাল

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Oct 11, 2026 | 5:17 PM

Share

Abhishek Banerjee Summoned: ক্যামাক স্ট্রিট অফিসের ব্যানার খুলতে গেলে পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। পুর কর্মীদের সরকারি জিনিসপত্রও চুরির অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে নাম রয়েছে অভিষেকের। সেই মামলাতেই তলব তৃণমূল সাংসদকে। সকাল ১০টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের অভিষেককে নোটিস পুলিশের। কলকাতা পুরসভার দায়ের করা মামলায় নোটিস পাঠানো হয়েছে বলে খবর। আগামিকাল শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে সাংসদকে। সকাল ১০টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামাক স্ট্রিট অফিসের ব্যানার খুলতে গেলে পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। পুর কর্মীদের সরকারি জিনিসপত্রও চুরির অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে নাম রয়েছে অভিষেকের। সেই মামলাতেই তলব তৃণমূল সাংসদকে।

Follow Us