মহিলা ও বেকারদের মাসে ৩ হাজার টাকা, সংকল্পপত্র প্রকাশ করে আর কী বললেন শাহ?
শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি। উপস্থিত ছিলেন অমিত শাহ। ১০ হাজার বিশিষ্টের সঙ্গে কথা বলে সংকল্পপত্র তৈরি করা হয়েছে। কল্পপত্রে বলা হয়েছে, বাংলার মহিলাদের সাবলম্বী করতে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আগামী পাঁচ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে। যুবক-যুবতীদের চাকরি না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ বলেন, "এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে। মহিলা থেকে কৃষক সবস্তরের মানুষকে আলো দেখাবে। বিকশিত ভারতের রোডম্যাপ সংকল্পপত্র। রবীন্দ্র জয়ন্তীতে নতুন বাংলা গঠন করা হবে।"
শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি। উপস্থিত ছিলেন অমিত শাহ। ১০ হাজার বিশিষ্টের সঙ্গে কথা বলে সংকল্পপত্র তৈরি করা হয়েছে। কল্পপত্রে বলা হয়েছে, বাংলার মহিলাদের সাবলম্বী করতে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আগামী পাঁচ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে। যুবক-যুবতীদের চাকরি না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ বলেন, “এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে। মহিলা থেকে কৃষক সবস্তরের মানুষকে আলো দেখাবে। বিকশিত ভারতের রোডম্যাপ সংকল্পপত্র। রবীন্দ্র জয়ন্তীতে নতুন বাংলা গঠন করা হবে।”
Follow Us