এবার শুভেন্দুর সঙ্গে থাকবেন শাহ, কী হবে বৃহস্পতিবার?
গত ৩০ মার্চ নন্দীগ্রাম আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেদিন তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও দিলীপ ঘোষ। এবার ভবানীপুর আসনে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু। বৃহস্পতিবার এই মনোনয়ন জমা দেওয়ার সময় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জন্য বুধবার রাতেই শহরে আসছেন শাহ। আগামিকাল মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে রোড শো করবেন শুভেন্দু। ভবানীপুরে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ৮ এপ্রিল মনোনয়ন জমা দেবেন। ৮ কাউন্সিলরকে সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী। ছাব্বিশের নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর।

Follow Us