MP 2026: মাধ্যমিকে বিরাট র্যাঙ্ক করল বাঁকুড়ার মৈনাক
লেখাপড়া ছাড়াও নেশা রয়েছে ক্রিকেট খেলায়। প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। বড় হয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে। তবে রাজনীতি নিয়ে তেমন আগ্রহ নেই কোনোদিনই। নিজের এই সাফল্য পেশায় ব্যবসায়ী বাবা শিশির মন্ডল ও আইসিডিএস কর্মী অর্চনা মন্ডলকে দিতে চায় মৈনাক।
মৈনাক মন্ডল এবার মাধ্যমিকে রাজ্যে যুগ্ম ভাবে তৃতীয়। বাঁকুড়া খ্রিষ্টান কলেজিয়েট স্কুলের মেধাবী এই ছাত্র ৭০০ র মধ্যে ৬৯৫ নম্বর পেয়েছে। লেখাপড়ায় বাঁধাধরা কোনো নিয়ম ছিল না। তবে যতটুকু পড়াশোনা করত তা করত মন দিয়ে। লেখাপড়া ছাড়াও নেশা রয়েছে ক্রিকেট খেলায়। প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। বড় হয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে। তবে রাজনীতি নিয়ে তেমন আগ্রহ নেই কোনোদিনই। নিজের এই সাফল্য পেশায় ব্যবসায়ী বাবা শিশির মন্ডল ও আইসিডিএস কর্মী অর্চনা মন্ডলকে দিতে চায় মৈনাক।
Follow Us
