কেন্দ্রীয় বাহিনীর ‘অপারেশন অল আউট’, কী বার্তা দিল ভোটারদের?

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 18, 2026 | 2:25 AM

বাংলায় ভোটারদের ‘মনোবল’ বাড়াতে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গিয়েছেন। এলাকায় এলাকায় টহলদারি শুরু করেন। আর ভোটের আগে ভোটারদের নির্ভয়ে ভোটদানের আশ্বাস দিতে 'অপারেশন অল আউট' কেন্দ্রীয় বাহিনীর। বিভিন্ন এলাকায় টহল দিয়ে ভোটারদের ভয়মুক্ত হয়ে ভোটদানের কথা বললেন জওয়ান ও আধিকারিকরা। সেই ছবিই দেখা গেল উত্তর ২৪ পরগনার বরাহনগর বিধানসভা এলাকায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন। জানানো হয়, কেন্দ্রীয় বাহিনী ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হয়। কেউ কোনওরকম ভয় দেখালে, হুমকি দিলে বা প্রভাব খাটানোর ঘটনা ঘটলে তা অবিলম্বে নিরাপত্তা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়। একইসঙ্গে অবাধ ও নিরপেক্ষভাবে ভোটদানে অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়।

বাংলায় ভোটারদের ‘মনোবল’ বাড়াতে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গিয়েছেন। এলাকায় এলাকায় টহলদারি শুরু করেন। আর ভোটের আগে ভোটারদের নির্ভয়ে ভোটদানের আশ্বাস দিতে ‘অপারেশন অল আউট’ কেন্দ্রীয় বাহিনীর। বিভিন্ন এলাকায় টহল দিয়ে ভোটারদের ভয়মুক্ত হয়ে ভোটদানের কথা বললেন জওয়ান ও আধিকারিকরা। সেই ছবিই দেখা গেল উত্তর ২৪ পরগনার বরাহনগর বিধানসভা এলাকায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন। জানানো হয়, কেন্দ্রীয় বাহিনী ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হয়। কেউ কোনওরকম ভয় দেখালে, হুমকি দিলে বা প্রভাব খাটানোর ঘটনা ঘটলে তা অবিলম্বে নিরাপত্তা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়। একইসঙ্গে অবাধ ও নিরপেক্ষভাবে ভোটদানে অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়।

Follow Us