AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'ছ্যাবলামি মারছেন?', পুলিশকে কেন আঙুল তুলে শাসালেন জগন্নাথ?

‘ছ্যাবলামি মারছেন?’, পুলিশকে কেন আঙুল তুলে শাসালেন জগন্নাথ?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Apr 01, 2026 | 4:44 PM

Share

West Bengal Assembly Election 2026: বুধবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লি এলাকায় বিজেপির বুথ সভাপতি উপেন দাসের বাড়িতে চড়াও হয় পুলিশ। অভিযোগ, পুলিশের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ওই কর্মীকে হুমকি দিতে শুরু করেন। ঘটনার খবর পেয়েই অনুগামীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী-পুলিশ তরজা তুঙ্গে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিকে ধমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাল্টা পুলিশকে শাসালেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বুধবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। বুধবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লি এলাকায় বিজেপির বুথ সভাপতি উপেন দাসের বাড়িতে চড়াও হয় পুলিশ। অভিযোগ, পুলিশের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ওই কর্মীকে হুমকি দিতে শুরু করেন। ঘটনার খবর পেয়েই অনুগামীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

জগন্নাথ চট্টোপাধ্যায়কে চিৎকার করে পুলিশ আধিকারিকের উদ্দেশে বলতে শোনা যায়, “ছ্যাবলামি মারছেন?” তিনি বলেন, “ক্যায়া সোচা হ্যয়? তৃণমূল পার্টি অফিসে গিয়ে ক্যারাম খেলছেন? আপনারা এখানে কী করতে এসেছেন? আপনাদের এখানে কেন আনা হয়েছে?”

Follow Us