Budget 2026: মনরেগা বাদ, মহাত্মা গান্ধীর নামে বড় ঘোষণা বাজেটে

|

Feb 01, 2026 | 5:19 PM

Budget Updates: কেন্দ্রীয় বাজেটে (Budget 2026) শিল্পে বিশেষ জোর। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে একাধিক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। পরিকাঠামো খাতে ১২ লক্ষ ২০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় বাজেটে (Budget 2026) শিল্পে বিশেষ জোর। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে একাধিক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। পরিকাঠামো খাতে ১২ লক্ষ ২০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি দেশের শিল্পেও বিশেষ জোর দেওয়া হয়েছে। ঘোষণা করা হল ন্যাশনাল ফাইবার স্কিম ও  মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগের। এবারের বাজেটে ‘মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ’ নামে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই স্কিমের অধীনে দেশের বিভিন্ন বস্ত্রশিল্প নিয়ে কাজ করা হবে। খাদি, হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্ট নিয়ে কাজ করা হবে। এটি বৈশ্বিক মার্কেটিং ও ব্রান্ডিংয়ে সাহায্য করবে। এই স্কিমের অধীনে ট্রেনিং, স্কিলিং অর্থাৎ দক্ষতায় শান দেওয়া থেকে উৎপাদন বা প্রোডাকশন- সবেতেই জোর দেওয়া হবে।