AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nirmala Sitharaman: প্রতিবারই থাকে ভোটের ছোঁয়া, অর্থমন্ত্রী এবার কোন রাজ্যের শাড়ি পরলেন?

Budget 2026: একটানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের ঘোষণায় যেমন নজর থাকে, তেমনই নজর কাড়ে অর্থমন্ত্রীর শাড়িও। প্রতি বছরই অর্থমন্ত্রীর শাড়িতে থাকে বিভিন্ন রাজ্যের ছোঁয়া। এবার কোন রাজ্যের ছোঁয়া থাকল অর্থমন্ত্রীর শাড়িতে? 

Nirmala Sitharaman: প্রতিবারই থাকে ভোটের ছোঁয়া, অর্থমন্ত্রী এবার কোন রাজ্যের শাড়ি পরলেন?
| Updated on: Feb 01, 2026 | 11:12 AM
Share

নয়া দিল্লি: আর কিছুক্ষণেই কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতি বছরের মতো এই বছরও ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। এই নিয়ে একটানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের ঘোষণায় যেমন নজর থাকে, তেমনই নজর কাড়ে অর্থমন্ত্রীর শাড়িও। প্রতি বছরই অর্থমন্ত্রীর শাড়িতে থাকে বিভিন্ন রাজ্যের ছোঁয়া। এবার কোন রাজ্যের ছোঁয়া থাকল অর্থমন্ত্রীর শাড়িতে?

২০২৬ সালে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছেন ইলকল শাড়ি। এটি কর্নাটকের শাড়ি। ইলকল শাড়ি জুড়ে থাকে চেক প্যাটার্ন। অর্থমন্ত্রী যে শাড়িটি পরেছেন, সেটি ডিপ মেরুন-পার্পেল রঙের। এর উপরে সোনালি জরির বর্ডার দেওয়া। অনেকে আবার বলছেন, এটি কাঞ্চিভরম সিল্ক শাড়ি।

বিগত বাজেটে অর্থমন্ত্রীর শাড়ি-

২০১৯-২০২০ সালের বাজেট-

প্রথমবার বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথম বাজেটে উজ্জ্বল গোলাপি রঙের মঙ্গলগিরি সিল্ক পরেছিলেন। অন্ধ্র প্রদেশের হ্যান্ডলুম শাড়ি পরেঠিলেন তিনি। সেই প্রথম বাজেটের প্রথাগত ব্রিফকেসের বদলে লাল বই-খাতা এনেছিলেন।

২০২০-২১ সালের বাজেট-

২০২০ সালের বাজেটে তিনি পরেছিলেন উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, সঙ্গে সবুজ পাড়।

২০২১-২২ সালের বাজেট-

এই বাজেটে অর্থমন্ত্রী পরেছিলেন লাল-ঘিয়ে রঙের পোচামপল্লী ইক্কত শাড়ি। তেলঙ্গানার শাড়ি এটি।

২০২২-২৩ সালের বাজেট-

২০২২ সালের বাজেটে অর্থমন্ত্রী পরেছিলেন ইট রঙের বোমকাই শাড়ি। যা ওড়িশার গঞ্জম জেলার ঐতিহ্য। শাড়িতে ছিল রুপোলি জরির কাজ।

২০২৩-২৪ সালের বাজেট-

২০২৩ সালে অর্থমন্ত্রী পরেছিলেন লাল রঙের সিল্কের শাড়ি। এর উপরে ছিল কালো রঙের টেম্পল পাড় ও সোনালি জরির কাজ। কর্নাটকের ইলকল ঐতিহ্যকেই তুলে ধরেছিলেন।

২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেট-

২০২৪ সালের অন্তর্বর্তী বাজেটে নির্মলা সীতারামন পরেছিলেন নীল রঙের তসর সিল্ক শাড়ি, যার উপরে পশ্চিমবঙ্গের ঐতিহ্যশালী কাঁথা স্টিচের কাজ ছিল।

২০২৪-২৫ সালের বাজেট-

কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী পরেছিলেন অফ হোয়াইট রঙের মঙ্গলগিরি শাড়ি, ম্যাজেন্ডা ও সোনালি বর্ডার ছিল শাড়িতে।

২০২৫-২৬ সালের বাজেট-

২০২৫ সালে অর্থমন্ত্রী পরেছিলেন একটি অফ হোয়াইট রঙের শাড়ি, যা তাঁকে উপহার দিয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুলারী দেবী। এই শাড়িতে বিহারের মধুবনী মোটিফ ফুটিয়ে তোলা হয়েছিল।