AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ

বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ

Deeksha Bhuiyan

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Feb 05, 2026 | 5:51 PM

Share

২০২৬-এর ফেব্রুয়ারি অর্থাৎ চলতি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বাড়ছে। জেনারেল ক‍্যাটাগরির মহিলারা এখন পান ১০০০ টাকা করে। সেটা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা। এসসি বা তফশিলি জাতি, এসটি অর্থাৎ তফশিলি উপজাতির মহিলারা পান ১২০০ টাকা করে। এবার সেটা বেড়ে হল ১৭০০ টাকা করে।

বিধানসভা ভোটের আগে শেষবার বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার প্রত্যাশামতোই বাজেটের শুরুতেই বড় ঘোষণা করে দিলেন চন্দ্রিমা। বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ।  প্রথমে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হত। পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। আর এবার সেই পরিমাণ আরও ৫০০ টাকা করে বাড়ানো হল। অর্থাৎ ১৫০০ টাকা করে পাবেন মহিলারা। ২০২৬-এর ফেব্রুয়ারি অর্থাৎ চলতি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বাড়ছে। জেনারেল ক‍্যাটাগরির মহিলারা এখন পান ১০০০ টাকা করে। সেটা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা। এসসি বা তফশিলি জাতি, এসটি অর্থাৎ তফশিলি উপজাতির মহিলারা পান ১২০০ টাকা করে। এবার সেটা বেড়ে হল ১৭০০ টাকা করে।