AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi on Women Reservation Bill: 'নির্বাচনী মানচিত্র বদলের চেষ্টা', নারী সংরক্ষণ বিল নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী

Rahul Gandhi on Women Reservation Bill: ‘নির্বাচনী মানচিত্র বদলের চেষ্টা’, নারী সংরক্ষণ বিল নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Apr 17, 2026 | 3:13 PM

Share

Rahul Gandhi in Parliament: সংসদে বক্তব্য রাখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, "প্রথম সত্যি হল, এটা মহিলাদের জন্য বিল নয়। মহিলাদের সংরক্ষণের জন্য বিল ২০২৩ সালে পাশ হয়ে গিয়েছিল। বিজেপির বন্ধুরা বলেছিলেন যে এই আইন কার্যকর হতে ১০ বছর সময় লাগবে। এই বিল হল ভারতের নির্বাচনী মানচিত্র বদল করার প্রচেষ্টা। মহিলাদের আড়ালে এই বিল পাশ করার চেষ্টা করা হচ্ছে।"

সংসদের গুরুত্বপূর্ণ দিন আজ। মহিলা সংরক্ষণ বিলের পর আজ আসন পুনর্বিন্যাস নিয়ে বিল পাশে ভোটাভুটি হতে চলেছে। বিকেল ৪টেয় ভোট হওয়ার কথা। তার আগে সংসদে বক্তব্য রাখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, “প্রথম সত্যি হল, এটা মহিলাদের জন্য বিল নয়। মহিলাদের সংরক্ষণের জন্য বিল ২০২৩ সালে পাশ হয়ে গিয়েছিল। বিজেপির বন্ধুরা বলেছিলেন যে এই আইন কার্যকর হতে ১০ বছর সময় লাগবে। এই বিল হল ভারতের নির্বাচনী মানচিত্র বদল করার প্রচেষ্টা। মহিলাদের আড়ালে এই বিল পাশ করার চেষ্টা করা হচ্ছে। পুরনো বিল আনুন, আমরা সকল বিরোধীরা আপনাদের সাহায্য করব ওই বিল পাশ করতে। সকলে জানেন কীভাবে দলিত, ওবিসিদের সঙ্গে ব্যবহার করা হয়েছে। কেন্দ্র চেষ্টা করছে যে ওবিসি-দের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে। অমিত শাহজি বলছেন, জাতি ভিত্তিক গণনা শুরু হয়েছে। উনি বলছেন, বাড়ির কোনও জাতি হয় না। জাতি নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হল জাতি ভিত্তিক জনগণনা সংসদে প্রতিনিধিত্বে প্রতিফলিত হবে কি না। সরকার নিশ্চিত করার চেষ্টা করছে যে আগামী ১০-১৫ বছরের জন্য জাতিভিত্তিক জনগণনার সঙ্গে সংসদে প্রতিনিধিত্বের কোনও সম্পর্ক থাকবে না। আপনারা ভারতের রাজনীতির ম্যাপ বদলাতে চাইছেন। অসমে করেছেন, জম্মু-কাশ্মীরে করেছেন। এখন স্বপ্ন দেখছেন যে দেশজুড়েও করতে পারবেন।”

Follow Us