কী চলছে CEO দফতরের সামনে? দেখুন ভিডিয়ো
ভোটের বাংলায় তুমুল উত্তেজনা মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের সামনে। বিজেপি-তৃণমূলের গন্ডগোলের জেরে তপ্ত এলাকা। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। ফর্ম ৬ নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় এদিন। ধস্তাধস্তি চরম পর্যায়ে পৌঁছয়। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাল্টা তৃণমূল সমর্থকদের বাইক ফেলে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশর উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন। বিজেপির দাবি, নো এন্ট্রি এলাকার মধ্য়ে ঢুকে পড়েছিল তৃণমূল। পাল্টা রাজ্যের শাসকদলের অভিযোগ, ফর্ম ৬ নিয়ে ঢুকেছেন বিজেপির লোকজন। দুই দলের সমর্থকদের হাতে দলীয় পতাকা দেখা গিয়েছে।

Follow Us