গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 05, 2026 | 9:09 PM

প্রচারে বেরিয়ে রবিবার সকালে বহরমপুরে বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, একাধিক ওয়ার্ডে শুনতে হল গো-ব্যাক স্লোগান। বহরমপুরে শনিবার সকালেও উত্তেজনা ছড়ায়। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন।

প্রচারে বেরিয়ে রবিবার সকালে বহরমপুরে বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, একাধিক ওয়ার্ডে শুনতে হল গো-ব্যাক স্লোগান। বহরমপুরে শনিবার সকালেও উত্তেজনা ছড়ায়। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। শহরের ১৯ নম্বর ওয়ার্ডে ঢুকতেই তাঁকে তৃণমূলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। অধীর বলেন, ‘‘পরিকল্পিত ভাবে তৃণমূল প্রচারে বাধার সৃষ্টি করছে।’’

Follow Us