কাদের সঙ্গে জোট করবে বামেরা? বার্তা দিলেন সেলিম

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 21, 2026 | 2:10 PM

দোরগড়ায় বিধানসভা নির্বাচন। কিন্তু, বামফ্রন্ট কাদের সঙ্গে ভোটে হাত মেলাবে, তা এখনও স্পষ্ট হয়নি। এরই মধ্যে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বৈঠক ঘিরে রাজনৈতিক তরজা বেড়েছে। হুমায়ুনের সঙ্গে সেলিমের বৈঠক করা নিয়ে প্রশ্ন উঠেছে। এই আবহে মহম্মদ সেলিম বুঝিয়ে দিলেন, কোন কোন দলের সঙ্গে বামফ্রন্ট আসন্ন নির্বাচনে জোট করতে পারে। তিনি স্পষ্ট করে দিলেন, যে সব দল বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে নিজেদের অবস্থানে অনড় থাকবে, তাদের সঙ্গেই জোট নিয়ে আগ্রহ দেখাবে বামেরা। তাদের সঙ্গে আলোচনা চলছে। একইসঙ্গে তাঁর বার্তা, ৯০ শতাংশ আসন সমঝোতা হয়ে গিয়েছে।