ভোটের আগে ED অফিসে দেবাশিস কুমার, কী নিয়ে জিজ্ঞাসাবাদ?
সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। সোমবারই তাঁকে তলব করা হয়। তাঁর বয়ান রেকর্ড করারও প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশতই দেবাশিসকে তলব করা হয়েছে।
ভোটের আগে জমি দখল সংক্রান্ত মামলায় ইডি-র নজরে দেবাশিস কুমার। সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিসে হাজিরা দিলেন রাসবিহারী তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। জানা যাচ্ছে, গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায়। জানা যাচ্ছে, ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করা ও নির্মাণ প্রকল্প করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। সোমবারই তাঁকে তলব করা হয়। তাঁর বয়ান রেকর্ড করারও প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশতই দেবাশিসকে তলব করা হয়েছে।
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের

