AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিল্লি পুলিশে ঘেরা বঙ্গভবন, তেঁতে উঠেছে রাজধানী

দিল্লি পুলিশে ঘেরা বঙ্গভবন, তেঁতে উঠেছে রাজধানী

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Feb 02, 2026 | 6:09 PM

Share

সোমবার সকাল থেকে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের তৎপরতা চোখে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,  "আমাদের যে মানুষগুলো বাংলা থেকে এসেছেন, তাঁদের ওপর অত্যাচার করা হচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে খুঁজছে, কে এসেছে! কয়েকজনই এসেছেন, কেন আসবেন না!"

এসআইআর আন্দোলন দিল্লিতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন মমতা-অভিষেক। এসআইআর-এ ক্ষতিগ্রস্তদের পরিবারকেও সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কমিশনের বিরুদ্ধে এমনিতেই সরাসরি আইনি যুদ্ধের পথে হেঁটেছেন মমতা। রবিবারই দিল্লিতে পৌঁছেছেন মমতা। এসআইআর-এ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন কিছু পরিবারের সদস্যদেরও নিয়ে গিয়েছেন।  তাঁদের রাখা হয় বঙ্গভবনে। কিন্তু সোমবার সকাল থেকে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের তৎপরতা চোখে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,  “আমাদের যে মানুষগুলো বাংলা থেকে এসেছেন, তাঁদের ওপর অত্যাচার করা হচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে খুঁজছে, কে এসেছে! কয়েকজনই এসেছেন, কেন আসবেন না!”

Published on: Feb 02, 2026 06:00 PM