পড়ুয়াদের সঙ্গে বচসার পর তাদের পিটিয়ে দিলেন তৃণমূল বিধায়ক?
জানা যাচ্ছে, মুরুটিয়া থানায় বালিয়াডাঙায় কর্মসূচি সেরে ফিরছিলেন তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। সে সময়ে টিউশন পড়ে বাড়ি ফিরছিল বেশ কয়েকজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। অভিযোগ, বিধায়কের গাড়ি হর্ন দেওয়ার পরও পথ ছাড়েননি পড়ুয়ারা। এরপরই গাড়ি থেকে নেমে আসেন বিধায়ক।
নদিয়া: গাড়ির হর্ন সমানে বাজাচ্ছিলেন। তবুও তারা নাকি পথ ছাড়েনি। আর সেই অভিযোগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পেটালেন বিধায়ক। অভিযোগ ঘিরে সরগরম নদিয়ার করিমপুর। জানা যাচ্ছে, মুরুটিয়া থানায় বালিয়াডাঙায় কর্মসূচি সেরে ফিরছিলেন তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। সে সময়ে টিউশন পড়ে বাড়ি ফিরছিল বেশ কয়েকজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। অভিযোগ, বিধায়কের গাড়ি হর্ন দেওয়ার পরও পথ ছাড়েননি পড়ুয়ারা। এরপরই গাড়ি থেকে নেমে আসেন বিধায়ক। পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসার মাঝেই পড়ুয়াদের মারধর করা হয় বলে অভিযোগ।
Follow Us
Latest Videos

