Hooghly News: হেলে গিয়েছে, তাপ্পি মারা হয়েছে বাঁশ দিয়ে! ভয়ঙ্কর দশা বলাগড়ের সেতুর
Lower Behula Canal Bridge in Balagarh: গ্রামবাসীদের দাবি, তৃণমূলের আমলে তাঁরা প্রশাসনের কাছে বহুবার দ্বারস্থ হয়েছেন। প্রশাসন গ্রামের মানুষদের জানিয়েছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর থেকে এই সেতু তৈরি করে দেওয়া হবে। এর আগে যিনি এর চেয়ারম্যান ছিলেন তিনিও ভোটের আগে এসে সেতু দেখে গিয়েছেন। কিন্তু তারপরে বহুদিন কেটে গেলেও সেতু আজ অবধি মেরামতি টুকুও হয়নি।
হুগলি জেলার বলাগড় ব্লকের জিরাট গ্রাম পঞ্চায়েত ও এক্তারপুর গ্রাম পঞ্চায়েত। একপাশে জিরাটের বসন্তপুর অন্য পাশে এক্তারপুরের দ্বারপাড়া,গাজিপাড়া সহ একাধিক গ্রাম রয়েছে। আর এই গ্রামগুলির মধ্যে দিয়েই বয়ে চলেছে লোয়ার বেহুলা খাল। সেই খালের উপরে থাকা সেতুর বেহাল দশা। যে কাঠ দিয়ে সেতু তৈরি হয়েছিল তার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা নিজেদের চলাচলের জন্য কোনও কোনও জায়গায় বাঁশ দিয়ে তাপ্পি দিয়েছেন। বসন্তপুর এলাকার দিকে সেতুর অবস্থা আরও খারাপ। একটা দিক সম্পূর্ণ হেলে রয়েছে। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেতুর দুপাশে থাকা কাঠের রেলিং তাও ভেঙে গিয়েছে। তার উপর দিয়ে চলছে যাতায়াত।
গ্রামবাসীদের দাবি, তৃণমূলের আমলে তাঁরা প্রশাসনের কাছে বহুবার দ্বারস্থ হয়েছেন। প্রশাসন গ্রামের মানুষদের জানিয়েছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর থেকে এই সেতু তৈরি করে দেওয়া হবে। এর আগে যিনি এর চেয়ারম্যান ছিলেন তিনিও ভোটের আগে এসে সেতু দেখে গিয়েছেন। কিন্তু তারপরে বহুদিন কেটে গেলেও সেতু আজ অবধি মেরামতি টুকুও হয়নি।
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
