তিন অফিসারের নাম চাইল কমিশন
শাসকদলের সন্দেহ, এই ব্যক্তি রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকলে ভোটকে প্রভাবিত করতে পারেন। এই মর্মেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। এবার রাজ্যের মুখ্যসচিবের কাছে এল নতুন নির্দেশ। তাতেই একই স্তরের উপযুক্ত তিনজন আধিকারিকের নাম নতুন করে পাঠাতে বলা হয়েছে।
নন্দীগ্রামের বিডিও-কে ভবানীপুরে পাঠাতেই বিতর্কের সূত্রপাত। নির্বাচন কমিশন ও সিইও-র কাছে অভিযোগ জানায় তৃণমূল। তৃণমূলের দাবি ছিল, নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরের রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরাতে হবে। শাসকদলের অভিযোগ, ওই বিডিও বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। শাসকদলের সন্দেহ, এই ব্যক্তি রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকলে ভোটকে প্রভাবিত করতে পারেন। এই মর্মেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। এবার রাজ্যের মুখ্যসচিবের কাছে এল নতুন নির্দেশ। তাতেই একই স্তরের উপযুক্ত তিনজন আধিকারিকের নাম নতুন করে পাঠাতে বলা হয়েছে।
Published on: Mar 27, 2026 06:00 PM
Follow Us
