AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে

যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Feb 23, 2026 | 5:46 PM

Share

ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তিতে অনেকেই অসুস্থ বোধ করেন। এমনই পরিস্থিতি যে যা পুলিশ মোতায়েন ছিল তারা কিছুই সামাল দিতে পারেনি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় পুলিশ। তাতেও গন্ডগোল, হুড়োহুড়ি, কাড়াকাড়ি বন্ধ হয়নি। ধস্তাধস্তি চলছেই। দূর দূরান্ত থেকে বিডিও অফিসে এসেছেন সরকারি ভাতার ফর্ম তুলতে।

আরামবাগ: যুবসাথী ও ভূমিহীনদের জন্য ফর্ম তুলতে ব্যাপক উত্তেজনা আরামবাগ বিডিও অফিস চত্বরে। হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলা। ঠেলাঠেলি, ধস্তাধস্তি,এমনকি ফর্ম কাড়াকাড়ি। কোন নিয়মশৃঙ্খলা নেই। ফলে শ্বাসরোধ হওয়ার মত অবস্থা। প্রচুর ভিড়ে ওষ্ঠাগত প্রাণ। ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তিতে অনেকেই অসুস্থ বোধ করেন। এমনই পরিস্থিতি যে যা পুলিশ মোতায়েন ছিল তারা কিছুই সামাল দিতে পারেনি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় পুলিশ। তাতেও গন্ডগোল, হুড়োহুড়ি, কাড়াকাড়ি বন্ধ হয়নি। ধস্তাধস্তি চলছেই। দূর দূরান্ত থেকে বিডিও অফিসে এসেছেন সরকারি ভাতার ফর্ম তুলতে। কেউ তার কোলের শিশুকে নিয়েও আসেন। দাঁড়ান লাইনে।কিন্তু ছিটকে যান। অনেকে আবার ফর্ম না নিয়েই চলে যান।