‘যেভাবে দৌড়চ্ছেন দিনরাত…’, হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 24, 2026 | 7:39 PM

 তিনি রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। কলকাতা পৌরনিগমের মেয়রও ছিলেন। সেই ফিরহাদ হাকিম এবার উচ্ছ্বসিত প্রশংসা করলেন বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেটের উপরে আলোচনায় বলতে গিয়ে ফিরহাদ বলেন, “ম্যাডাম যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, তাতে উনি সফল হবে।” পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন অগ্নিমিত্রা। মন্ত্রীর প্রশংসা করে ফিরহাদ বলেন, “আমি সবথেকে আগে যেটা বলব, উনি নগরোন্নয়নের জন্য যে উদ্যোগটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন দিনরাত, যেভাবে সব জায়গায় যাচ্ছেন, যেভাবে সমস্যাগুলোর মোকাবিলা করছেন, এটা হয়তো আমিও কোনও দিন করিনি।” প্রাক্তন মন্ত্রী হিসেবে কিছু পরামর্শ দিতে চান জানিয়ে ফিরহাদ বলেন, “জলাভূমি বোজানো পুলিশের সাহায্যে বন্ধ করা উচিত। পুরানো নির্মাণের ভাঙা অংশ জলাভূমিতে ফেলে বোজানো হচ্ছে। আমিও অনেক চেষ্টা করছি। নিশ্চিতভাবে উনি যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, উনি সফল হবেন।”

তিনি রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। কলকাতা পৌরনিগমের মেয়রও ছিলেন। সেই ফিরহাদ হাকিম এবার উচ্ছ্বসিত প্রশংসা করলেন বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেটের উপরে আলোচনায় বলতে গিয়ে ফিরহাদ বলেন, “ম্যাডাম যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, তাতে উনি সফল হবে।”

পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন অগ্নিমিত্রা। মন্ত্রীর প্রশংসা করে ফিরহাদ বলেন, “আমি সবথেকে আগে যেটা বলব, উনি নগরোন্নয়নের জন্য যে উদ্যোগটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন দিনরাত, যেভাবে সব জায়গায় যাচ্ছেন, যেভাবে সমস্যাগুলোর মোকাবিলা করছেন, এটা হয়তো আমিও কোনও দিন করিনি।”

প্রাক্তন মন্ত্রী হিসেবে কিছু পরামর্শ দিতে চান জানিয়ে ফিরহাদ বলেন, “জলাভূমি বোজানো পুলিশের সাহায্যে বন্ধ করা উচিত। পুরানো নির্মাণের ভাঙা অংশ জলাভূমিতে ফেলে বোজানো হচ্ছে। আমিও অনেক চেষ্টা করছি। নিশ্চিতভাবে উনি যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, উনি সফল হবেন।”

Follow Us
Loading...
Unable to load recommendations.