ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 24, 2026 | 9:53 PM

সোমবার হাত শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা পৌরনিগমের একমাত্র কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। আর পরের দিন ফের একবার তৃণমূলের যোগদান। এবার পদ্মশিবিরে যোগদান করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। একা অর্ঘ্য নন, যোগ দিয়েছেন আরও একজনও। একদিকে যখন আজ চালসায় আদিবাসীদের সঙ্গে জনসংযোগে ব্যস্ত ছিলেন তৃণমূল নেত্রী, সেই সময় আবার কলকাতার সল্টলেকে বিজেপিতে যোগ দিলেন প্রভাবশালী রাজবংশী নেতা বংশীবদন বর্মন। অর্ঘ্য ও বংশী বদনের যোগদানে উত্তরবঙ্গে তৃণমূলের শক্তি খানিক দুর্বল হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্ঘ্য ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। তাঁর বাবা অমর রায় প্রধান লোকসভার সদস্য ও বিধায়ক ছিলেন।

Follow Us