AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন উৎকণ্ঠা, বুকিংয়ের পরও বাড়িতে পৌঁছচ্ছে না, কারণ কী?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Mar 11, 2026 | 2:14 PM

Share

ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আর এই যুদ্ধের আঁচ ভারতের গৃহস্থের হেঁসেলেও পড়তে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে গৃহস্থের রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। আবার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে জানানো হয়েছে, একটি সিলিন্ডার বুকিংয়ের ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। এই পরিস্থিতিতে নতুন সমস্যায় পড়েছেন গ্রাহকরা। শিলিগুড়িতে সেই সমস্যা নিয়েই গ্যাসের দোকানের সামনে ভিড় করছেন তাঁরা। বুকিং হলেও নাকি EKYC পূরণ না হলে গ্যাস পাওয়া যাবে না। এই উৎকণ্ঠায় গ্যাসের দোকানে লম্বা লাইন পড়েছে। EKYC পূরণের কথা বলা হচ্ছে গ্যাসের দোকানের তরফেও।

Follow Us