Amit Shah in Mayapur: এবারের গন্তব্য মায়াপুর! ভোটমুখী বাংলায় ফের আসছেন শাহ
Amit Shah Bengal Visit: দুপুর ২টো ২৫ মিনিট থেকে বিকেল ৪টে ২৫ মিনিট পর্যন্ত সেখানে ইসকনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কর্মসূচি শেষে বিকেল নাগাদই তাঁর দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা। তবে এই ঝটিকা সফরে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক বৈঠক বা সাংগঠনিক কর্মসূচির কথা জানা যায়নি।
আগামী বুধবার ভোটমুখী বাংলায় সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে আগেই তাঁর সফরের আভাস মিললেছিল। এবার স্বরাষ্ট্রমন্ত্রক সেই সফরেই আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিল। বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। এরপর বিএসএফ-এর বিশেষ কপ্টারে সরাসরি পৌঁছে যাবেন মায়াপুরে।
দুপুর ২টো ২৫ মিনিট থেকে বিকেল ৪টে ২৫ মিনিট পর্যন্ত সেখানে ইসকনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কর্মসূচি শেষে বিকেল নাগাদই তাঁর দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা। তবে এই ঝটিকা সফরে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক বৈঠক বা সাংগঠনিক কর্মসূচির কথা জানা যায়নি।

