AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air Pollution Side Effects: বাতাসের দূষণে মস্তিষ্কের ক্ষতি

Air Pollution Side Effects: বাতাসের দূষণে মস্তিষ্কের ক্ষতি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 26, 2023 | 5:47 PM

Share

দিল্লির বাতাসে ভাসমান কণিকার পরিমাণ ভয়াবহ। ওই হাওয়ায় শ্বাস নেওয়া ৪০ থেকে ৫০টি সিগারেট খাওয়ার সমান। সারা দেশেই শিল্প ও পরিবহনের কারণে বাতাসে বাড়ছে দূষক।

দিল্লির বাতাসে ভাসমান কণিকার পরিমাণ ভয়াবহ। ওই হাওয়ায় শ্বাস নেওয়া ৪০ থেকে ৫০টি সিগারেট খাওয়ার সমান। সারা দেশেই শিল্প ও পরিবহনের কারণে বাতাসে বাড়ছে দূষক। এই বিষাক্ত বাতাস শুধু শ্বাসযন্ত্র ও ফুস্ফুসেই প্রভাব ফেলে না। এক ঘণ্টা এই বিষাক্ত বাতাসে থাকলে মস্তিষ্কের কার্যকলাপ প্রভাবিত হয়। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ও ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকদের একটি সমীক্ষার ফল সাংঘাতিক।

২ ঘণ্টা ডিজেল দূষকে থাকার ফলে চিন্তা-ভাবনা ও কাজ করার ক্ষমতা হ্রাস পায়। অবসাদে যেরকম মানসিক পরিস্থিতি হয় দূষিত পরিবেশে থাকলেও তেমন হয়। ওই গবেষকরা ২৫ জন সুস্থ মানুষের ওপরে দূষণের প্রভাব নিয়ে পরীক্ষা করেন। তাঁর থেকেই এই সিদ্ধান্তে আসেন গবেষকরা। বায় দূষণের প্রভাব মানসিক স্বাস্থ্যের ওপরে ব্যাপক। বলছেন গবেষক ড. চেরিস কার্লস্টেন। বায়ু দূষণ, মানব স্বাস্থ্যের বৃহত্তম পরিবেশগত হুমকি।

Follow Us