AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Debraj Chakraborty: দশদিন ধরে কোথায় লুকিয়ে ছিলেন দেবরাজ? উঠে এল বিস্ফোরক তথ্য

Debraj Chakraborty: দশদিন ধরে কোথায় লুকিয়ে ছিলেন দেবরাজ? উঠে এল বিস্ফোরক তথ্য

Sayanta Bhattacharya

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Jul 02, 2026 | 4:35 PM

Share

Debraj Chakraborty Arrested: সূত্রের খবর, গত দশদিন ধরে সেই রিসর্টেই থেকেছেন তিনি। সূত্রের খবর, রক্ষাকবচ মামলা যখন খারিজ হয়ে যায়, তখন নিজের ফোন বন্ধ করে ওই বন্ধুর ফোন মারফত যোগাযোগ করতেন দেবরাজ। সেই বন্ধুর ফোন ট্র্যাক করেই দেবরাজের খোঁজ পায় বেঙ্গল এসটিএফ। আর কী কী তথ্য উঠে এল?

দশদিন ধরে পালিয়েও শেষ রক্ষা হয়নি। এসটিএফ-এর জালে ধরা পড়েছে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী। কখনও উত্তরবঙ্গ, কখনও রাঁচীতে গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর, হোটেলের রুমে দেবরাজের সঙ্গে এক যুবক ছিলেন। সেই যুবককে ট্র্যাক করেই দেবরাজের খোঁজ পায় এসটিএফ। সূত্রের খবর, ওই বন্ধুর পরিচিত ব্যবসায়ীর রাঁচির রিসর্টে বিনিয়োগ করেছিলেন দেবরাজ। সূত্রের খবর, গত দশদিন ধরে সেই রিসর্টেই থেকেছেন তিনি। সূত্রের খবর, রক্ষাকবচ মামলা যখন খারিজ হয়ে যায়, তখন নিজের ফোন বন্ধ করে ওই বন্ধুর ফোন মারফত যোগাযোগ করতেন দেবরাজ। সেই বন্ধুর ফোন ট্র্যাক করেই দেবরাজের খোঁজ পায় বেঙ্গল এসটিএফ।

Follow Us