AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: কীভাবে কমিশনের চোখ হিসাবে কাজ করবে AI ক্যামেরা?

Election Commission: কীভাবে কমিশনের চোখ হিসাবে কাজ করবে AI ক্যামেরা?

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Mar 29, 2026 | 3:18 PM

Share

Election Commission: এইবার বাংলার নির্বাচনে বড় পদক্ষেপ। বুথে কমিশনের 'চোখ' হয়ে নজরদারি চলবে, নেপথ্যে ক্যামেরা। তবে এইবার সঙ্গী হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মূলত বুথ দখল বা রিগিংয়ের মতো ঘটনা রুখতে, সাধারণ মানুষের জন্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই এবার প্রযুক্তির এই কড়া পাহারার ব্যবস্থা।

কলকাতা: ভোটের বাদ্যি বাজতেই বুথ স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এক অভিনব সুরক্ষা ব্যবস্থা তৈরি করছে নির্বাচন কমিশন। এবার অশান্তি রুখতে প্রধান হাতিয়ার হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। নির্বাচনের প্রতিটা ধাপে কড়া নজরদারি চালাতে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের জন্য বসানো হচ্ছে ৩৬০ ডিগ্রি ঘুরতে সক্ষম এআই চালিত বিশেষ ক্যামেরা। বুথ প্রতি ২ থেকে ৩টি করে থাকবে এবং কমিশনের ‘ডিজিটাল চোখ’ হিসেবে কাজ করবে। মূলত বুথ দখল বা রিগিংয়ের মতো ঘটনা রুখতে, সাধারণ মানুষের জন্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই এবার প্রযুক্তির এই কড়া পাহারার ব্যবস্থা। 

Follow Us