‘২৯৩টি আসন দেখবেন মমতা’, বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 23, 2026 | 2:35 PM

ছাব্বিশের নির্বাচনে মেগা ডুয়েল ভবানীপুরে। এই কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। জেলায় নির্বাচনী প্রচার শুরুর আগে রবিবার ভবানীপুরে কর্মিসভা করলেন মমতা। সেখানে ভবানীপুর কেন্দ্রের আটটি ওয়ার্ডের কাউন্সিলররা ছিলেন। আর ভবানীপুরের তৃণমূল কর্মীরা ছিলেন। এই কর্মিসভায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬০ হাজারের বেশি ভোটে জেতাতে হবে। অন্যদিকে, মমতা বার্তা দেন, ভোটগ্রহণের পরও সতর্ক থাকতে হবে। ওই কর্মিসভায় তিনি আরও বলেন, এসআইআর প্রক্রিয়ায় সাপ্লিমেন্টারি তালিকায় যাঁদের নাম বাদ যাবে, তাঁদের আইনি সহায়তা দেবে তৃণমূল। আর কর্মিসভা শেষে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ২৯৩টি আসন দেখছেন। আর তাঁর আসন দেখবেন তৃণমূল কর্মীরা।"

ছাব্বিশের নির্বাচনে মেগা ডুয়েল ভবানীপুরে। এই কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। জেলায় নির্বাচনী প্রচার শুরুর আগে রবিবার ভবানীপুরে কর্মিসভা করলেন মমতা। সেখানে ভবানীপুর কেন্দ্রের আটটি ওয়ার্ডের কাউন্সিলররা ছিলেন। আর ভবানীপুরের তৃণমূল কর্মীরা ছিলেন। এই কর্মিসভায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬০ হাজারের বেশি ভোটে জেতাতে হবে। অন্যদিকে, মমতা বার্তা দেন, ভোটগ্রহণের পরও সতর্ক থাকতে হবে। ওই কর্মিসভায় তিনি আরও বলেন, এসআইআর প্রক্রিয়ায় সাপ্লিমেন্টারি তালিকায় যাঁদের নাম বাদ যাবে, তাঁদের আইনি সহায়তা দেবে তৃণমূল। আর কর্মিসভা শেষে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ২৯৩টি আসন দেখছেন। আর তাঁর আসন দেখবেন তৃণমূল কর্মীরা।”

Follow Us