AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দোরগোড়ায় ভোট, তৃণমূলের ব্লক সভাপতি আর বিধায়কের মধ্যে কী চলছে রায়নায়?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Feb 14, 2026 | 1:15 PM

Share

বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে দলের নেতাদের একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারপরও শাসকের গলার কাঁটা যেন পূর্ব বর্ধমানের রায়না। এক বছর ধরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলে রায়নার হিজলনায় দলীয় কার্যালয় বন্ধ। স্থানীয় বাসিন্দারা বলছেন, পার্টি অফিস কার দখলে থাকবে, তা নিয়ে বিধায়ক ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরেই বন্ধ রয়েছে কার্যালয়। বাম আমলে ২০০৯ সাল থেকে অশান্তি, মারপিট, বোমাবাজি ছিল রায়নার হিজলনা অঞ্চলে নিত্যদিনের সঙ্গী। রাজ্যে ২০১১ সালে পালাবদলের পরে হিজলনা অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দেয়। তারপর অবশ্য কিছুদিন গোষ্ঠীকোন্দলে রাশ টানে শাসকদলের জেলা নেতৃত্ব। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন থেকেই ফের প্রকাশ্যে আসে গোষ্ঠীকোন্দল। রায়নার বিধায়ক শম্পা ধাড়ার গোষ্ঠীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলের গোষ্ঠী। পঞ্চায়েত নির্বাচনের কিছু দিন পর থেকেই হিজলনার তৃণমূলের দলীয় কার্যালয় বন্ধ।