Debasish Kumar-IT Raid: ভোটের আগেই দেবাশিস কুমারের বাড়িতে IT Raid, কী মিলল?
West Bengal Assembly Election 2026: ফের নজরে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার। আজ, শুক্রবার সকাল থেকে তল্লাশি শুরু হয় দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে। মনোহরপুকুর রোডে তাঁর বাড়িতে সকালেই পৌঁছে যান আয়কর দফতরের অফিসাররা। কয়েকদিন আগেই তাঁকে তলব করেছিল ইডি।
ফের নজরে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার। আজ, শুক্রবার সকাল থেকে তল্লাশি শুরু হয় দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে। মনোহরপুকুর রোডে তাঁর বাড়িতে সকালেই পৌঁছে যান আয়কর দফতরের অফিসাররা। কয়েকদিন আগেই তাঁকে তলব করেছিল ইডি। তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। দেবাশিস কুমারের বাড়ির উল্টোদিকে একটু এগিয়ে ডান দিকের গলিতে দেবাশিস কুমারের মূল নির্বাচনী কার্যালয়। আয়কর দফতরের আধিকারিকরা সেখানে গিয়ে ভিতরে ঢুকে এজেন্টদের ফাইলপত্র তুলে নিচ্ছে বলে অভিযোগ তোলা হয়। এই অভিযোগে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাইরে বসে পড়ে বিক্ষোভ দেখান।
Follow Us
Latest Videos
এখন কোন সরকারি চাকরি পরীক্ষায় কত বছর বয়স পর্যন্ত বসতে পারবেন? জেনে নিন
সোমে ধনধান্য অডিটোরিয়ামে কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
'রাম' ফিরল রামমোহনে, কী বলছেন বিজেপির সজল?
অনুমোদন ছাড়া টাকার বিনিময়ে রাস্তায় পার্কিং করালে যা ব্যবস্থা হবে...
