মমতা ও অভিষেককে নিয়ে বিস্ফোরক কল্যাণ, কী বললেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 22, 2026 | 3:21 PM

কালীঘাট তৃণমূলের অন্দরে ডামাডোল যেন শেষ হতে চাইছে না। যখন একের পর এক সাংসদ-বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গিয়েছেন, তখন বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দিদির পাশে আছেন জানিয়েও গতকাল একুশে জুলাইয়ের মঞ্চের ঘটনা নিয়ে সরব হলেন। শ্রীরামপুরের সাংসদ বললেন, তিনি দিদিকে ভালোবাসেন, কিন্তু তৃণমূল নেত্রীকেও বুঝতে হবে। না হলে দল শেষ হয়ে যাবে। অভিষেককে নিশানা করে কল্যাণ বলেন, “অভিষেক এত বড় নেতা, তাহলে দু’মাস আড়াই মাস ঘুরল না কেন? আমি তো ঘুরেছি ঝুঁকি নিয়ে। কর্মীদের সাহস জুগিয়েছি। দিদির এত ঘনঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসেছে, ওকে কেন বসে থাকতে হবে, তাহলে অভিষেককে নিয়ে থাকুন। আমাদের ছেড়ে দিক। কোনও রক্তের সম্মান নিয়ে দিদি নেত্রী হননি। দিদিকে ভালোবাসি বলেই রাজনীতি করেছি। আজ তো আমি ছেড়ে দিয়ে বসে যেতে পারি। কী যায় আসে?

কালীঘাট তৃণমূলের অন্দরে ডামাডোল যেন শেষ হতে চাইছে না। যখন একের পর এক সাংসদ-বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গিয়েছেন, তখন বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দিদির পাশে আছেন জানিয়েও গতকাল একুশে জুলাইয়ের মঞ্চের ঘটনা নিয়ে সরব হলেন। শ্রীরামপুরের সাংসদ বললেন, তিনি দিদিকে ভালোবাসেন, কিন্তু তৃণমূল নেত্রীকেও বুঝতে হবে। না হলে দল শেষ হয়ে যাবে।

অভিষেককে নিশানা করে কল্যাণ বলেন, “অভিষেক এত বড় নেতা, তাহলে দু’মাস আড়াই মাস ঘুরল না কেন? আমি তো ঘুরেছি ঝুঁকি নিয়ে। কর্মীদের সাহস জুগিয়েছি। দিদির এত ঘনঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসেছে, ওকে কেন বসে থাকতে হবে, তাহলে অভিষেককে নিয়ে থাকুন। আমাদের ছেড়ে দিক। কোনও রক্তের সম্মান নিয়ে দিদি নেত্রী হননি। দিদিকে ভালোবাসি বলেই রাজনীতি করেছি। আজ তো আমি ছেড়ে দিয়ে বসে যেতে পারি। কী যায় আসে?

Published on: Jul 22, 2026 03:14 PM
Follow Us
Loading...
Unable to load recommendations.