AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gas Crisis: যুদ্ধ পরিস্থিতির জেরে ধুঁকছে কলকাতার রেস্তোরাঁ শিল্প

Gas Crisis: যুদ্ধ পরিস্থিতির জেরে ধুঁকছে কলকাতার রেস্তোরাঁ শিল্প

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Mar 10, 2026 | 9:28 PM

Share

Gas Crisis in Bengal: ব্যবসায়ীরা বলছেন, কালোবাজারি শুরু হয়েছে। তাতেই অবস্থা আরও খারাপ হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে অবস্থার বদল না হলে হোটেল-রেস্তোরাঁয় তালা ঝোলানো ছাড়া আর কোনও উপায় থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কলকাতার মতো হাল দেশের একের পর এক বড় শহরের।

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট। ধাক্কা খাচ্ছে তেল ও গ্যাসের সরবরাহ। ভারতের বিভিন্ন শহরে বাণিজ্যিক গ্যাসের জোগানে টান। ছাপ পড়ছে হোটেল এবং রেস্তোরাঁগুলিতে। কলকাতার অফিস পাড়ায় বন্ধের মুখে একাধিক হোটেল। ব্যবসায়ীরা বলছেন, কালোবাজারি শুরু হয়েছে। তাতেই অবস্থা আরও খারাপ হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে অবস্থার বদল না হলে হোটেল-রেস্তোরাঁয় তালা ঝোলানো ছাড়া আর কোনও উপায় থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কলকাতার মতো হাল দেশের একের পর এক বড় শহরের। 

Follow Us