AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'৬০০ ভোটের ৪০০ বাদ, কে করছে এসব?' প্রশ্ন মমতার

‘৬০০ ভোটের ৪০০ বাদ, কে করছে এসব?’ প্রশ্ন মমতার

TV9 Bangla Digital

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Mar 27, 2026 | 6:11 PM

Share

সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, “সব বাদ দিয়েছে। এখনও লিস্ট বের করেনি। সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিক ডোমেনে আসেনি। আমরা কেউ হাতে পাইনি। এর থেকে বেশি গণতন্ত্রের হত্যা আর হয়না। দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে। কোনও বুথে ৬০০ ভোটার আছে, ৪০০ বাদ। কে করেছে এসব?”

শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, “যা চলছে, তা সুপার হিটলারকেও ছাপিয়ে গিয়েছে। হিটলার টিটলার ভুলে যান। পুরোটাই বিজেপির ভ্যানিশিং ওয়াশি মেশিন। মানুষের অধিকার ভ্যানিশ করে দিচ্ছে।” তাঁর দাবি, এসআইআরের পর দেখা যাচ্ছে, পরিবারের একজনের নাম আছে, তো চারজনের নেই। বিশেষ সম্প্রদায়ের লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Follow Us