Parliament Monsoon Session: বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
Opposition protest in Monsoon Parliament Session: আজ থেকে শুরু হয়েছে বাদল অধিবেশন। এদিন অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয় সংসদ। নিট প্রশ্ন ফাঁস থেকে রাম মন্দিরে প্রণামী চুরি একাধিক ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয় সংসদের দুই কক্ষ। এদিকে, সংবিধানে পেশ হতে পারে একাধিক সংবিধান সংশোধনী বিল।
আজ থেকে শুরু হয়েছে বাদল অধিবেশন। এদিন অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয় সংসদ। নিট প্রশ্ন ফাঁস থেকে রাম মন্দিরে প্রণামী চুরি একাধিক ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয় সংসদের দুই কক্ষ। এদিকে, সংসদে পেশ হতে পারে একাধিক সংবিধান সংশোধনী বিল। সেই তালিকায় রয়েছে এফসিআরএ সংশোধনী বিল, জাতীয় সম্মানের অবমাননা (প্রতিরোধ) বিল, আয়কর (সংশোধনী) আইন, ২০২৬, সুপ্রিম কোর্ট (বিচারকের সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬, জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী বিল) , ২০২৬, ক্ষুদ্র, মাঝারি প্রতিষ্ঠান উন্নয়ন(সংশোধনী) বিল, ২০২৬, এছাড়া বিদেশি অনুদান (নিয়ন্ত্রম) সংশোধনী বিল, ২০২৬ এবং বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫ নিয়েও আলোচনা ও ভোটাভুটি হতে পারে।

