EPF-এর সব ঝামেলা শেষ, সরকারের এক অ্যাপেই এবার কিস্তিমাত
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ থেকে টাকা তোলা আরও সহজ হতে চলেছে। শুধু একটি অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলেই কাজের প্রায় ৯০ শতাংশ শেষ। ওই অ্যাপ থেকেই এক ক্লিকে টাকা তোলার আবেদন জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর যৌথ উদ্যোগে শীঘ্রই এই নতুন অ্যাপ লঞ্চ করা হবে। কর্তৃপক্ষের দাবি, ইপিএফ সংক্রান্ত প্রায় সব পরিষেবাই এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

শুধু টাকা তোলা নয়, প্রভিডেন্ট ফান্ডের পাসবই আপডেট, পুরনো পিএফ অ্যাকাউন্টের তথ্য দেখা, অ্যাকাউন্ট ট্রান্সফার এবং পেনশন সংক্রান্ত যাবতীয় পরিষেবাও মিলবে এই অ্যাপেই। ফলে ইপিএফও-র ওয়েবসাইটের ওপর নির্ভরতা অনেকটাই কমবে বলে আশা।
উল্লেখযোগ্য বিষয়, ইপিএফও-র ওয়েবসাইট নিয়ে বহু গ্রাহকের অভিজ্ঞতা ভালো নয়। গত তিন বছরে একাধিকবার দীর্ঘ সময়ের জন্য সাইট পুরোপুরি বন্ধ ছিল। তবে প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের দাবি, নতুন অ্যাপে সেই ধরনের প্রযুক্তিগত সমস্যার আশঙ্কা নেই। এই অ্যাপে ইউপিআই-এর সুবিধাও রাখা হচ্ছে। যদিও এটি সেভিংস অ্যাকাউন্টের মতো অনলাইন পেমেন্টের জন্য নয়। ইউপিআই ব্যবহারের মাধ্যমে শুধু এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে।
অ্যাপটির আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তনের সুযোগ। চাকরি ছাড়লে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলালেও সমস্যা হবে না। পুরনো অ্যাকাউন্টের সঙ্গে ইপিএফ নম্বর লিঙ্কড থাকলেও, এক ক্লিকেই নতুন প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করা যাবে। প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের মতে, অ্যাপটি ঠিকঠাক কাজ করলে দেশের কয়েক কোটি ইপিএফ গ্রাহক সরাসরি উপকৃত হবেন। ইপিএফ সংক্রান্ত পরিষেবার জন্য আর আলাদা আলাদা জায়গায় ঘুরতে হবে না, সবকিছু মিলবে এক প্ল্যাটফর্মেই।
EPF-এর সব ঝামেলা শেষ, সরকারের এক অ্যাপেই এবার কিস্তিমাত
মৃত্যুর পর সামান্য সম্মানটুকুও জোটে না পাক সেনাদের!
চাঁদনি চকের মন্দিরের ভিডিয়ো তুলে পাঠানো হয় লস্করকে! ভয়ঙ্কর অভিযোগ
'আমার ছেলে সাধাসিধা... আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে', কেঁদে ফেললেন উমরের মা