NRS-এর চিকিৎসকের রহস্য মৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
NRS Hospital doctor death: নদিয়ার মাঝেরগ্রামের বাসিন্দা অভিজিৎ এনআরএস হাসপাতালে হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাঁচানোর আর্তি জানিয়েছিলেন তিনি। নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথাও জানিয়েছিলেন ওই চিকিৎসক। পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে অভিজিৎকে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এনআরএস হাসপাতালের চিকিৎসকের (NRS Doctor Death) রহস্যমৃত্যু। নাগেরবাজারের একটি হস্টেল থেকে অভিজিৎ সরকার নামে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নদিয়ার মাঝেরগ্রামের বাসিন্দা অভিজিৎ এনআরএস হাসপাতালে হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাঁচানোর আর্তি জানিয়েছিলেন তিনি। নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথাও জানিয়েছিলেন ওই চিকিৎসক। পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে অভিজিৎকে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Follow Us
