বাজারে দাম নেই, ভোটের প্রচারে ‘অমূল্য’ আলু, কে কী বলছেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 28, 2026 | 5:14 PM

বাজারে আলুর দাম নেই। বিপাকে আলু চাষিরা। দাম না পেয়ে আলু চাষিদের মাথায় হাত পড়েছে। একাধিক আলু চাষির আত্মহত্যার খবর সামনে এসেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ২ সপ্তাহে দুই আলু চাষির মৃত্যু হয়েছে। রাজ্যের একাধিক জেলায় ক্ষোভ উগরে দিচ্ছেন আলু চাষিরা। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের প্রচারে আলু চাষিদের এই ক্ষোভকে হাতিয়ার করছে বিরোধীরা। সেখানে 'অমূল্য' আলু। আলুর দাম নিয়ে দেওয়াল লিখেছে। আলুর মালা পরে প্রচারে নেমে পড়েছেন বিরোধী প্রার্থীরা। চন্দ্রকোনার বিজেপি প্রার্থী সুকান্ত দলুইয়ের অভিযোগ, চাষিরা আলুর দাম পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অন্যদিকে, তৃণমূলের যুক্তি, কৃষকদের জন্য অনেক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী।

বাজারে আলুর দাম নেই। বিপাকে আলু চাষিরা। দাম না পেয়ে আলু চাষিদের মাথায় হাত পড়েছে। একাধিক আলু চাষির আত্মহত্যার খবর সামনে এসেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ২ সপ্তাহে দুই আলু চাষির মৃত্যু হয়েছে। রাজ্যের একাধিক জেলায় ক্ষোভ উগরে দিচ্ছেন আলু চাষিরা। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের প্রচারে আলু চাষিদের এই ক্ষোভকে হাতিয়ার করছে বিরোধীরা। সেখানে ‘অমূল্য’ আলু। আলুর দাম নিয়ে দেওয়াল লিখেছে। আলুর মালা পরে প্রচারে নেমে পড়েছেন বিরোধী প্রার্থীরা। চন্দ্রকোনার বিজেপি প্রার্থী সুকান্ত দলুইয়ের অভিযোগ, চাষিরা আলুর দাম পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অন্যদিকে, তৃণমূলের যুক্তি, কৃষকদের জন্য অনেক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী।

Follow Us