AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কালোবাজারি রুখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী মোদী?

কালোবাজারি রুখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী মোদী?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Mar 28, 2026 | 2:35 PM

Share

PM Modi Meeting with CMs: সঙ্কটকালীন পরিস্থিতিতে যাতে কালোবাজারি রোখা সম্ভব, সেক্ষেত্রে মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারের স্টক ও বণ্টনে আগাম পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরেও জোর দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে সকলকে “টিম ইন্ডিয়া” হিসাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিলেন তিনি। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, দেশের নাগরিকদের স্বার্থ রক্ষা, শিল্প ও আমদানি ধারাবাহিকতা বজায় রাখা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে যাতে কালোবাজারি রোখা সম্ভব, সেক্ষেত্রে মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারের স্টক ও বণ্টনে আগাম পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরেও জোর দিয়েছেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করতে সব স্তরে সুদৃঢ় সমন্বয় রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

Follow Us