AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi-Amit Shah Campaign: আজ দিকে দিকে সভা মোদী-শাহের, কে কখন, কোথায় থাকবেন?

PM Modi-Amit Shah Campaign: আজ দিকে দিকে সভা মোদী-শাহের, কে কখন, কোথায় থাকবেন?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Apr 11, 2026 | 2:30 PM

Share

West Bengal Assembly Election 2026: পূর্ব বর্ধমানের কালনায় রয়েছে মোদীর প্রথম সভা। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে রয়েছে মোদীর দ্বিতীয় সভা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রয়েছে তৃতীয় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণবঙ্গে প্রার্থীদের সমর্থনে তিন জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। তার আগেই ভোটের প্রচারে আজ বাংলায় নরেন্দ্র মোদী-অমিত শাহ। আজ তিন জেলায় তিন জনসভা প্রধানমন্ত্রীর। পূর্ব বর্ধমানের কালনায় রয়েছে মোদীর প্রথম সভা। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে রয়েছে মোদীর দ্বিতীয় সভা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রয়েছে তৃতীয় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকালে বাগডোগরা পৌঁছে শিলিগুড়িতে রোড শো করতে পারেন। দক্ষিণবঙ্গে প্রার্থীদের সমর্থনে তিন জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বনগাঁয় প্রথম সভা, ছাতনায় দ্বিতীয় ও পুরুলিয়ার বাঘমুন্ডিতে তৃতীয় সভা রয়েছে। ইতিমধ্যেই একের পর সভা থেকে বঙ্গ জয়ের সংকল্প নিয়ে হুঙ্কার দিচ্ছেন অমিত শাহ। তৃণমূলকে সমূলে উৎখাতের ডাক দিয়েছেন মোদীর ডেপুটির।

Follow Us