ভোটের ময়দানে উত্তাপ বাড়াল আইপ্যাক মামলা, কে কী বলল?
কয়লা পাচার মামলায় সোমবার গ্রেফতার করা হয়েছে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশকে। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন ভিনেশ চান্ডেল। তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি। ভিনেশ চান্ডেল গ্রেফতার হওয়ার পর এবার ইডি-র নজরে প্রতীক জৈনের পরিবার। আইপ্যাক কর্তা প্রতীকের বাড়িতে ও আইপ্যাকের অফিসে আগেই তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলাতেই সোমবার গ্রেফতার করা হয় আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে। আর এবার সেই মামলায় তলব করা হল প্রতীকের স্ত্রী ও ভাইকে। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেছে তৃণমূল। বিজেপিকে আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাল্টা খোঁচা দিযেছে বিজেপি।

Follow Us