AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তালসারিতে মৃত্যু রাহুলের, শুটিংয়ের অনুমতি কে নিয়েছিল?

তালসারিতে মৃত্যু রাহুলের, শুটিংয়ের অনুমতি কে নিয়েছিল?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Mar 30, 2026 | 1:27 PM

Share

Rahul Banerjee Demise: রাহুলের মৃত্য়ু ঘিরে ধোঁয়াশা, উঠছে হাজারো প্রশ্ন। রবিবার, ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন দুর্ঘটনার মুখে পড়েন রাহুল। সমুদ্রে তলিয়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রাহুলের মৃত্য়ু ঘিরে ধোঁয়াশা, উঠছে হাজারো প্রশ্ন। রবিবার, ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন দুর্ঘটনার মুখে পড়েন রাহুল। সমুদ্রে তলিয়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলছিল তালসারিতে। এটি তালসারি কোস্টাল এরিয়ার অন্তর্গত। পুলিশ সূত্রে খবর, এই শুটিংয়ের জন্য তালসারি মেরিন থানার অনুমতিই নেওয়া হয়নি। পুলিশের দাবি, জলে নেমে শুটিংয়ের কোনও অনুমতিই ছিল না। এএনআই সংবাদ সংস্থা তাদের এক্স প্রোফাইলে টুইট করেছে বালাসোর পুলিশকর্তার বক্তব্য। সেখানে তিনি জানিয়েছেন, শুটিংয়ের কোনও অনুমতিই ছিল না।

Follow Us