‘দাবি পূরণ না হলে ভোট নয়’, গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
ভোটের মুখে পুরুলিয়ার ঝালদার পুস্তি গ্রাম পঞ্চায়েতের ভুষুডি গ্রামে বেহাল রাস্তা ও পানীয় জলের অভাব নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন তাঁরা। 'রাস্তা নেই, ভোট নেই' স্লোগান লেখা হয়েছে দেওয়ালে। গ্রামবাসীদের ভোট বয়কটের ডাককে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা চরমে উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর ধরে প্রতিশ্রুতি মিললেও তা পূরণ হয়নি। প্রায় ৫০টি আদিবাসী পরিবার ও ২০০-র বেশি ভোটার থাকা এই গ্রামে পাকা রাস্তার অভাবে জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে। পানীয় জলের সংকটও তীব্র। ভুষুডি গ্রামটি অবস্থিত চান্ডিল-মুড়ি রেল বিভাগের মাঝে পুস্তি রেললাইনের ধারে। রেলের জমির ওপর দিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। এই পরিস্থিতিতে বিজেপি শাসকদলের ব্যর্থতাকে দায়ী করেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি সংক্রান্ত জটিলতায় কাজ আটকে থাকলেও নির্বাচনের পর সমাধানের চেষ্টা হবে। তবে গ্রামবাসীরা রাজনৈতিক আশ্বাসে ভরসা না রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবেন তাঁরা।
ভোটের মুখে পুরুলিয়ার ঝালদার পুস্তি গ্রাম পঞ্চায়েতের ভুষুডি গ্রামে বেহাল রাস্তা ও পানীয় জলের অভাব নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। দাবি পূরণ না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন তাঁরা। ‘রাস্তা নেই, ভোট নেই’ স্লোগান লেখা হয়েছে দেওয়ালে। গ্রামবাসীদের ভোট বয়কটের ডাককে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা চরমে উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর ধরে প্রতিশ্রুতি মিললেও তা পূরণ হয়নি। প্রায় ৫০টি আদিবাসী পরিবার ও ২০০-র বেশি ভোটার থাকা এই গ্রামে পাকা রাস্তার অভাবে জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে। পানীয় জলের সংকটও তীব্র। ভুষুডি গ্রামটি অবস্থিত চান্ডিল-মুড়ি রেল বিভাগের মাঝে পুস্তি রেললাইনের ধারে। রেলের জমির ওপর দিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের।
এই পরিস্থিতিতে বিজেপি শাসকদলের ব্যর্থতাকে দায়ী করেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি সংক্রান্ত জটিলতায় কাজ আটকে থাকলেও নির্বাচনের পর সমাধানের চেষ্টা হবে। তবে গ্রামবাসীরা রাজনৈতিক আশ্বাসে ভরসা না রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবেন তাঁরা।

