সুমিত ভবানীভবনে হাজির হতেই বিস্ফোরক ঋতব্রত, কী বললেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 08, 2026 | 3:49 PM

সিআইডি তলব পেয়ে ভবানীভবনে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের হাজিরা দেওয়া নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, “ভালো তো মানে সুমিত রায়ের অন্তর্ধান রহস্যের যবনিকা পতন হল। উনি হাজিরা দিয়েছেন। স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছে, এটা এখন তাদের ব্যাপার। সুমিত রায় ও তদন্তকারী সংস্থার ব্যাপার এখন। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কী উঠে আসে। তদন্তকারী সংস্থা কতটা আমাদের জানাবে, সেটা আমরা অপেক্ষা করব।” ৪ মে রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর সুমিতের সঙ্গে তাঁর শেষবার কী কথা হয়েছিল, এদিন তা জানিয়ে ঋতব্রত বলেন, “ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের মাধ্যমেই হত। কমিউনিকেশনের দায়িত্বে ছিল সুমিত রায়। আমার কাছে সুমিত রায়ের শেষ ফোনটা এসেছি  ৪ মে পরবর্তী সময়ে। ফোন করে সুমিত রায় বলল, বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম, কোন বস? হুগো বস? অতীতে সুমিত রায়ের সঙ্গে এরকমভাবে কথা বলার সাহস আমারও ছিল না।”

সিআইডি তলব পেয়ে ভবানীভবনে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের হাজিরা দেওয়া নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, “ভালো তো মানে সুমিত রায়ের অন্তর্ধান রহস্যের যবনিকা পতন হল। উনি হাজিরা দিয়েছেন। স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছে, এটা এখন তাদের ব্যাপার। সুমিত রায় ও তদন্তকারী সংস্থার ব্যাপার এখন। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কী উঠে আসে। তদন্তকারী সংস্থা কতটা আমাদের জানাবে, সেটা আমরা অপেক্ষা করব।”

৪ মে রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর সুমিতের সঙ্গে তাঁর শেষবার কী কথা হয়েছিল, এদিন তা জানিয়ে ঋতব্রত বলেন, “ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের মাধ্যমেই হত। কমিউনিকেশনের দায়িত্বে ছিল সুমিত রায়। আমার কাছে সুমিত রায়ের শেষ ফোনটা এসেছি  ৪ মে পরবর্তী সময়ে। ফোন করে সুমিত রায় বলল, বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম, কোন বস? হুগো বস? অতীতে সুমিত রায়ের সঙ্গে এরকমভাবে কথা বলার সাহস আমারও ছিল না।”

Follow Us
Loading...
Unable to load recommendations.