AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Vote, Rituparna Sengupta: গণতন্ত্রের উৎসবেই সামিল হতে দেখা গেল না ঋতুপর্ণাকে! কেন?

Lok Sabha Vote, Rituparna Sengupta: গণতন্ত্রের উৎসবেই সামিল হতে দেখা গেল না ঋতুপর্ণাকে! কেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 05, 2024 | 12:15 PM

Share

গণতন্ত্রের উৎসবে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজেই। তবে সেই উৎসবেই সামিল হতে দেখা গেল না ঋতুপর্ণা সেনগুপ্তকে। কিছু দিন আগেই রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছিল ইডি, সেই কারণেই কি এই সিদ্ধান্ত? শোনা যাচ্ছে, এই মুহূর্তে দেশে নেই তিনি। রয়েছেন সুদূর মার্কিন মুলুকে।

বিতর্কে রবিনা
শনিবার রাতে মুম্বইয়ে ঘটে গেল এক ঘটনা। এক ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে তিন মহিলা অভিনেত্রী রবিনা টন্ডনকে ঘিরে কটু কথা বলছেন। তাঁদের দাবি মদ্যপ অবস্থায় রবিনার ড্রাইভার তাঁদের ধাক্কা দিয়েছে। অন্যদিকে রবিনার ড্রাইভারের বক্তব্য তিনি এমন কিছুই করেননি। এ নিয়েই শুরু বচসা। যদিও এই মর্মে এখনও পর্যন্ত পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

‘সলমনকেই বিয়ে করব’

‘ভাইজান’কে হত্যার জন্য পাকিস্তান থেকে শক্তিশালী আগ্নেয়াস্ত্র এনেছিল লরেন্স বিষ্ণোইয়ের দল। সেই পরিকল্পনা সদ্য ফাঁস করেছে মুম্বই পুলিশ। তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই নতুন খবর। নায়ককে বিয়ে করতে এক অচেনা যুবতী তাঁর পানাভেল খামারবাড়িতে হাজির! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবতী নাকি নাছোড়বান্দা! সলমনকে বিয়ে না করে তিনি নাকি কিছুতেই পানাভেল ছেড়ে যাবেন না! খবর ছড়াতেই উপস্থিত স্থানীয়েরা। তাঁরাই অচেনা যুবতীকে পুলিশের হাতে তুলে দেন।

ডিনার ডেটে দীপিকা
বেবিবাম্প আর লুকিয়ে রাখা নয়। এবার মাঝে মধ্যেই প্রকাশ্যে ধরা দিচ্ছেন দীপিকা পাড়ুকোন। শনিবার রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁতে মাকে নিয়ে গেলেন ডিনার ডেটে। সেখানেই পাপারাৎজিদের ক্যামেরায় হলেন ফ্রেমবন্দি।

এ কী বললেন মালাইকা?

মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক নাকি আর নেই। গত দুদিন ধরে যখন এই খবর চর্চায়, তখনই সোশ্যাল মিডিয়ায় মালাইকা শেয়ার করলেন একটি নোট। যেখানে লেখা,’যখন ওরা বলে তুমি এটা করতে পারবে না, তখন সেটা দু’বার করে কর। আর প্রমাণ হিসাবে তার ছবিও তুলে রেখো।’ যা পড়া মাত্রই নেটপাড়ার একাংশের মত, সম্পর্ক নিয়েই কোনও ইঙ্গিত দিলেন বুঝি তিনি।

এ কী হল!
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো-এর দশম এপিসোড জমল না। রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর এবার জমাতে পারলেন না কপিল শর্মা শো। নেটপাড়ার রোষের মুখে এবার শো। হাসি পেল না, মত নেটপাড়ার একাংশের।

সপাট জবাব ইমরানের
পাল্টেছে ভোল, পাল্টেছে স্টাইল। এত টাকা কোথায় পাচ্ছেন? নেটপাড়ার ট্রোলের মুখে অভিনেতা ইমরান খান। এবার সকলকে চুপ করিয়ে তিনি মনে করিয়ে দিলেন, আমি কয়েকটা ছবিতে অভিনয় করেছি।

এলেন না ঋতু
গণতন্ত্রের উৎসবে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজেই। তবে সেই উৎসবেই সামিল হতে দেখা গেল না ঋতুপর্ণা সেনগুপ্তকে। কিছু দিন আগেই রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছিল ইডি, সেই কারণেই কি এই সিদ্ধান্ত? শোনা যাচ্ছে, এই মুহূর্তে দেশে নেই তিনি। রয়েছেন সুদূর মার্কিন মুলুকে।

মিটল অভিমান
মা মারা যাওয়ার পর এই প্রথম নিজের কাজ নিয়ে পোস্ট করেছিলেন তন্বী। এতদিন তন্বীর আশেপাশে, কমেন্টে, কোথাও দেখা যেত না সৌমিতৃষাকে। তবে এবার দেখা গেল। তাঁর পোস্টে ভালবাসার ইমোজি দিলেন সৌমি। একই সঙ্গে সেই ভালবাসা ফিরিয়ে দিলেন তন্বী নিজেও। অবশেষে মিটল দুই নায়িকার অভিমান।
‘শরীর স্পর্শ করেছিল’
নাইট ক্লাবে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সঞ্জিদা শেখ। সম্প্রতি সেই ঘটনা নিয়ে মুখ খুললেন ‘হীরামন্ডি’ খ্যাত অভিনেত্রী। যৌন হেনস্থার শিকার হয়েছিলেন সঞ্জিদা। কিন্তু কোনও পুরুষ নন, এক মহিলা ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে তাঁকে অসঙ্গত ভাবে স্পর্শ করেছিলেন।

Published on: Jun 02, 2024 10:32 PM
Follow Us