World Oral Health Day : দাঁতের স্বাস্থ্য নিয়ে সচেতন করতে বিশেষ উদ্যোগ সেনসোডাইন ও টিভি৯ নেটওয়ার্কের
Oral Health : ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ চালু করেছে সেনসোডাইন ও টিভি৯ নেটওয়ার্ক। নো ইউর ডেন্টাল এজ অ্যান্ড টেক দ্য ফার্স্ট স্টেপ অফ ওরাল হেলথ। এই প্রচার-অভিযানটি চালু করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তিনি বলেন, "টিভি৯, সেনসোডাইন আর আইটিএ মিলে যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অভিনন্দন ও সাধুবাদ জানাই।"
ওরাল হেলথ নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। কখনও দাঁতে ব্যথা, মাড়ি ফুলে থাকা…এই ধরনের সমস্যা খুবই বেড়েছে। আট থেকে আশি ভুগছেন দাঁতের সমস্যায়। দাঁতেরও যে বয়স হচ্ছে, তা অনেকে বুঝতে পারেন না। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ চালু করেছে সেনসোডাইন ও টিভি৯ নেটওয়ার্ক। নো ইউর ডেন্টাল এজ অ্যান্ড টেক দ্য ফার্স্ট স্টেপ অফ ওরাল হেলথ। সম্প্রতি, দিল্লিতে অনুষ্ঠিত হল বিশেষ প্রচার অভিযানটি। এই প্রচার-অভিযানটি চালু করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তিনি বলেন, “টিভি৯, সেনসোডাইন আর আইটিএ মিলে যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অভিনন্দন ও সাধুবাদ জানাই।” দেশের অন্যতম, দ্রুততম ও সবচেয়ে আধুনিক ট্রেন বন্দে ভারতের মাধ্যমে এই প্রচার অভিযানটি গতি পাবে। এর ফলে ওরাল হেলথের বার্তা সব জায়গায় পৌঁছে যাবে। সেনসোডাইন ও টিভি৯ নেটওয়ার্কের যৌথ উদ্যোগটি দৈনন্দিন জীবনে ওরাল হেলথকে অগ্রাধিকার দিতে অনুপ্রাণিত করবে।

