AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'এক পা, দুই পা করে এগোচ্ছিল...', ওই মুহূর্তে ঠিক কী হচ্ছিল, ভয়ঙ্কর বর্ণনা এগজিকিউটিভ প্রডিউসারের

‘এক পা, দুই পা করে এগোচ্ছিল…’, ওই মুহূর্তে ঠিক কী হচ্ছিল, ভয়ঙ্কর বর্ণনা এগজিকিউটিভ প্রডিউসারের

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Mar 30, 2026 | 1:55 PM

Share

Actor Rahul Banerjee Death: এগজিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ইউনিটের মাধ্যমেই তিনি দুর্ঘটনার খবর পান। ওই মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি বলেন, ” মেইন শুটিং হয়ে গিয়েছিল। শুধু একটা ড্রোন শট বাকি ছিল। সিনিয়র আর্টিস্টরা কলকাতার জন্য রওনাও দিয়ে দিয়েছিল। ড্রোন শট নেওয়া হত গোড়ালি অবধি জলে।" 

সমুদ্রে নামার কথা ছিল না রাহুলের। গোড়ালি জলে শুটিং হত। তাহলে সমুদ্রে কেন নামলেন রাহুল? ভোলেবাবা পার কারেগা সিরিয়ালের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। দুর্ঘটনার বর্ণনা দেন কার্যনির্বাহী প্রযোজক বা এগজিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী।  তিনি দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ইউনিটের মাধ্যমেই তিনি দুর্ঘটনার খবর পান। ওই মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি বলেন, ” মেইন শুটিং হয়ে গিয়েছিল। শুধু একটা ড্রোন শট বাকি ছিল। সিনিয়র আর্টিস্টরা কলকাতার জন্য রওনাও দিয়ে দিয়েছিল। ড্রোন শট নেওয়া হত গোড়ালি অবধি জলে। এক পা, দুই পা এগোচ্ছিল, পিছোচ্ছিল। ইউনিট থেকেও বলা হয়, আর এগিয়ো না। সেই সময়ই একটা বড় ঢেউ আসে। ভারসাম্য হারিয়ে দুজনেই পড়ে যায়। সঙ্গে সঙ্গে ইউনিটের লোকজনেরা ঝাঁপিয়ে পড়ে, গামছা দিয়ে আটকিয়ে শ্বেতাকে জল থেকে তোলা হয়। রাহুল আরেকটু এগিয়ে গিয়েছিলেন। সেফটি বোটে থাকা কয়েকজন ঝাঁপ দিয়ে, দড়ি দিয়ে রাহুলকে উদ্ধার করে।”

 

Follow Us