রাহুলের মৃত্যুতে উঠছে অনেক প্রশ্ন, উত্তর কে দেবে?
Actor Rahul Arunoday Banerjee's Death: রাহুলের মৃত্যু ঘিরে অনেক ধন্দ। একই ঘটনার একাধিক বর্ণনা শোনা যাচ্ছে উপস্থিত নানা মানুষের মুখে। রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা বলেছেন, তিনিও জলে পড়ে গিয়েছিলেন। তিনি পাড়ে আসতে পারলেও, ভেসে যান রাহুল। শ্বেতাকে দ্রুত উদ্ধার করা গেলে, রাহুলের এমন পরিণতি কেন হল? শুটিংয়ের ম্যানেজার বলছেন, প্যাক আপ হয়ে গিয়েছিল। তবে ডিরেক্টর জানিয়েছেন, ড্রোন শট বাকি ছিল। সকলের প্যাক আপ হয়নি।
রাহুলের মৃত্যু ঘিরে অনেক ধন্দ। একই ঘটনার একাধিক বর্ণনা শোনা যাচ্ছে উপস্থিত নানা মানুষের মুখে। রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা বলেছেন, তিনিও জলে পড়ে গিয়েছিলেন। তিনি পাড়ে আসতে পারলেও, ভেসে যান রাহুল। শ্বেতাকে দ্রুত উদ্ধার করা গেলে, রাহুলের এমন পরিণতি কেন হল? শুটিংয়ের ম্যানেজার বলছেন, প্যাক আপ হয়ে গিয়েছিল। তবে ডিরেক্টর জানিয়েছেন, ড্রোন শট বাকি ছিল। সকলের প্যাক আপ হয়নি। রাহুল ও শ্বেতার শট বাকি ছিল। ক্যামেরা সেট আপ করা হচ্ছিল, তখন সমুদ্রে এগিয়ে যান রাহুল। এক্ষেত্রেও প্রশ্ন উঠছে, শুটিংয়ের এতজন কলাকুশলী, টেকনিশিয়ান উপস্থিত ছিলেন, তাদের মাঝখান দিয়ে কীভাবে রাহুল সমুদ্রে নামলেন? সঙ্গে সঙ্গেই বা কেন উদ্ধার করা যায়নি তাঁকে? তালসারির সমুদ্র সৈকত শান্ত। পর্যটকের ভিড়ও কম থাকে সেই কারণে। ওই শান্ত সমুদ্রে কীভাবে ডুবে গেলেন রাহুল? যথাযথ সুরক্ষা ব্যবস্থা কি ছিল? লাইফ সেভিং গার্ড, ইমার্জেন্সি মেডিক্যাল টিম না নিয়েই সমুদ্রের ধারে কীভাবে শ্যুটিং চলছিল?
