AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Feb 20, 2026 | 5:38 PM

Share

বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হবে? গুরুত্ব বাড়বে যুব নেতাদের?চতুর্থবার ক্ষমতায় আসতে রণকৌশল তৈরিতে ব্যস্ত রাজ্যের শাসকদল। কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বুধবার ও বৃহস্পতিবার কালীঘাটে মমতা ও অভিষেকের একাধিকবার বৈঠক হয়েছে। সূত্রের দাবি, বৈঠক থেকে বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়। শাসকদলের প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত। সূত্রের খবর, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বহু নবীন প্রজন্মের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, সংখ্যাটা প্রায় চল্লিশ। নবীন নেতাদের যেমন তুলে আনার ভাবনা রয়েছে, তেমনই বেশ কিছু প্রবীণ নেতার নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।